বগুড়ায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৮ দলের নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামীসহ ১৭৮ জন কে আটক করেছে।
রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসপি গাজিউর রহমান জানান,মহাসড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান,যানবাহনে অগ্নিসংযোগ,ভাঙচুর ছাড়াও বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে।
আটককৃতদের অধিকাংশই জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
আইন অনুযায়ী আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা, ২৭ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই