যশোরে মোক্তার হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাব্বির নামে একজনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ । আহত সাব্বির সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের হামজা আলীর ছেলে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বড় মেঘলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
সাব্বির জানায়, মোক্তারসহ ৪/৫জন বড় মেঘলা গ্রামের একটি বাগানে বসে গাঁজা সেবন এবং গানবাজনা করছিল। এসময় লুঙ্গি পরিহিত দু’ব্যক্তি সেখানে এসে ৭/৮টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সাব্বির ও মোক্তার আহত হন। এসময় দুর্বৃত্তরা মোক্তারকে কুপিয়ে হত্যা করলে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদুল হক শেখ টাইম নিউজকে জানান, নিহত মোক্তারের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে।
[b]ঢাকা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]