দেশে ভূমিহীনতার মাত্রা বাড়ছে বলে তথ্য দিয়েছে উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইনসিডিন বাংলাদেশ এ তথ্য তুলে ধরে।
তথ্যমতে, দেশের ভূমিহীনতার মাত্রা বর্তমানে ১২ দশমিক ৮৪ শতাংশ, যা ১৯৯৬ সালে ছিল ১০ দশমিক ১৮ শতাংশ এবং ১৯৮৩-৮৪ সালে ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক দীপু হাসান, অ্যাডেভোকেট রফিকুল ইসলাম খানসহ অনেকে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
দেশে ভূমিহীনতা বাড়ছে
দেশে ভূমিহীনতার মাত্রা বাড়ছে বলে তথ্য দিয়েছে উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইনসিডিন বাংলাদেশ এ তথ্য তুলে ধরে।