বগুড়ায় উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ঞয়।
কেন্দ্রীয় কমিটির নির্দেশে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরেও নির্দেশ অমান্য করে দলীয় পরিচয়ে প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা করায় দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃতরা নেতারা হলেন- ধুনট উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, মহিলা আ. লীগের সভানেত্রী পপি রাণী সাহা, সারিয়াকান্দি উপজেলা আ. লীগের সাবেক সভাপতি মঞ্জিল আলী সরকার, বর্তমান উপজেলা চেয়ারম্যান নেতা  শাজাহান আলী, নন্দীগ্রাম উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক ইউনুছ আলী, যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ও মুকুল মিয়া ও দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আহম্মেদুর রহমান বিপ্লব।  
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমান উল্লাহ জানান, কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে প্রচারণা না করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]