রাজবাড়িতে ট্রাক চাপায় আলেয়া (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রাজবাড়ি-কুষ্টিয়া মহাসড়কের নুরুরভাটা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মিজানপুর ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের আহমদ আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান,সন্ধ্যায় আলেয়া রাস্তার পাশে দিয়ে হেটে যাওয়ার সময় একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় মৃত্যু হয়।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]