[b]জয়পুরহাট:[/b] জেলার পাঁচটি উপজেলা থেকে রাজনৈতিক কর্মী ও সন্ত্রাসীসহ ২৫জন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান,এ অভিযানে জেলার জয়পুরহাট সদর উপজেলা থেকে ১৩জন,পাঁচবিবি থেকে ৪জন,ক্ষেতলাল থেকে ৩জন,কালাই থেকে ২জন ও আক্কেলপুর উপজেলা থেকে ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জেলায় ১৮দলের হরতাল ও অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ,রেল লাইন উৎপাটন-গাড়ি,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শ্রেণীহীন
জয়পুরহাটে পুলিশী অভিযানে আটক ২৫
জেলার পাঁচটি উপজেলা থেকে রাজনৈতিক কর্মী ও সন্ত্রাসীসহ ২৫জন কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।





