[b]কাবুল:[/b] আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ অন্তত দুই জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তারা নিহত হন। হামলার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নানগারহার প্রদেশে এর আগেও ড্রোন হামলা হয়েছে। গত ৬ জানুয়ারির হামলায় নিহত হয়েছে দুই জন।
যে কোন হামলার পর মার্কিন কর্তৃপক্ষ দাবি করে,তাদের হামলায় গেরিলাদের প্রাণহানি ঘটছে। তবে নিরপেক্ষ সূত্রগুলোর পরিসংখ্যানে দেখা গেছে,মার্কিন ড্রোন হামলায় যারা নিহত হচ্ছেন,তাদের বেশির ভাগই বেসামরিক ব্যক্তি।
ড্রোন হামলার কারনে আফগানদের মধ্যে মাকির্ন বিরোধী  ক্ষোভ আরো বেড়েছে। মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও বেশ কয়েকবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হামলা বন্ধের কথা বলেছেন। কিন্তু আমেরিকা সে কথায় কান দেয়নি।