তাড়াশ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হক (দোয়াত-কলম) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৫৭টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৪৯ হাজার ৩শ ১২টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর (আনারস) পেয়েছেন ৪৭হাজার ৭শ ১ ভোট।
সোমবার স্থগিত হওয়া বিন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন:র্নিবাচন হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে বেলা ১২টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর নির্বাচন বর্জন করেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী ফরহাদ আলী বিদ্যুৎ (চশমা) ৪৬হাজার ৮শ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আমানুর রহমান টুটুল (টিউবওয়েল) পেয়েছেন ৪৩ হাজার ৫শ ৯৬ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা বেগম মিনি ৪৭ হাজার ৫শ ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী নূরুন্নাহার মিনতি (হাঁস) ৪৬ হাজার ৯শ ২৮টি ভোট পেয়েছেন।
উপজেলা সহকারি রিটানিং অফিসার ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরিফ রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জাল ভোট প্রদানের অভিযোগে বিন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]