[b]ঢাকা:[/b] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. এহছানে এলাহীকে গাইবান্ধার নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. জহিরুল ইসলাম রোহেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
গত সোমবার বিকালে গাইবান্ধার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার তিনটি আসনের ২০৬টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট চলাকালে এই জেলার বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে কর্মকর্তাদের ওপর হামলা,ব্যালট পেপার ছিনতাই ও পোড়ানো এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
গাইবান্ধার ডিসিকে প্রত্যাহারে ইসির নির্দেশের এক দিন পরে এই জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হলো। তিনি উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।
শ্রেণীহীন
ইসির নির্দেশে গাইবান্ধায় নতুন ডিসি নিয়োগ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. এহছানে এলাহীকে গাইবান্ধার নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে





