দেশের উপকূলীয় ও হাওর বেষ্টিত উপজেলাগুলোতে আগভাগে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার উপকূলীয় ও হাওর এলাকার উপজেলার তালিকা চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জরুরিভিত্তিতে পাঠানো ওই চিঠিতে আজ সোমবারের মধ্যে উপজেলা পরিষদের নাম ফ্যাক্স ও ডাকযোগে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন সূত্র জানায়, বর্ষা ও বৈরি আবহাওয়া ভোটগ্রহণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটে এমন বিবেচনায় হাওর ও উপকূলীয় এলাকায় আগভাগে ভোট গ্রহণের এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
চলতি সপ্তাহে ঘোষণা করতে যাওয়া তৃতীয় দফায় তফসিলের সঙ্গে এসব উপজেলা অন্তভূক্ত করা হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্ষা মৌসুমকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের সহকারি সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) মোহাম্মদ আশফাকুর রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো (অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলানির্বাচন কর্মকর্তা) এক চিঠিতে বলেন, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় উপকূলীয় ও হাওর এলাকার উপজেলাগুলোর ভোটগ্রহণের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসি কর্মকর্তারা আরও জানান, আগামী ৬ ফেব্রুয়ারি  উপজেলা বিষয়ে আইন শৃঙ্খলা বৈঠক হবে। ইসির সিদ্ধান্ত মোতাবেক ওইদিন বা রোববার তৃতীয় দফার তফসিল ঘোষণা করা হবে। এ ধাপে উপকলূীয় ও হাওর এলাকাগুলো যোগ হচ্ছে।

[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি . কম ) //  ইএইচ[/b]