[b]নীলফামারী:[/b] ভোটকেন্দ্রে আতঙ্ক সৃষ্টি, হামলা, ব্যালট বাক্স ছিনতাই ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নীলফামারীতে ১৮ দলের অজ্ঞাতনামা ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার জলঢাকা উপজেলার চারটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা পৃথকভাবে এ মামলাগুলো দায়ের করেন বলে জানা যায়।