[b]ঢাকা: [/b]জাতীয় পার্টি দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে। একই সঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধির সংখ্যা বাড়ানো যায় কি না, সে বিষয়েও দলের ভেতর আলোচনা চলছে।
আজ মঙ্গলবার জাতীয় পার্টির সংসদীয় দলের সভা শেষে পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন না।
বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় এ বৈঠক হয়।
আনিসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে আসনটি ছেড়ে দিয়েছেন সেই আসন থেকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজকের সভায় দলের ৩৩ জন সাংসদের মধ্যে ২৭ জন উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তবে তাঁর স্ত্রী সাংসদ নাসরিন জাহান উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেন। এর ঠিক এক দিন পরই আজ এ বৈঠক বসল।
শ্রেণীহীন
জাতীয় পার্টি চাইবে ডেপুটি স্পিকারের পদ
জাতীয় পার্টি দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে। একই সঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধির সংখ্যা বাড়ানো যায় কি না, সে বিষয়েও দলের ভেতর আলোচনা চলছে।





