জেলার মির্জাগঞ্জ মাধবখালী ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মো. হালিম মোল্লার পা কেটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রোববার ভোরে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় হালিম মোল্লাকে প্রথমে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ভোরে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার ডান পা কেটে নেয়। এসময় হালিম মোল্লার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা কাটা পা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হালিম মোল্লার কাটা পা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
পটুয়াখালীতে পা উদ্ধারে অভিযান
জেলার মির্জাগঞ্জ মাধবখালী ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মো. হালিম মোল্লার পা কেটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।





