রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় দুই যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার নজিরের মোড়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ২ কর্মীকে কুপিয়ে আহত করা হয়।
আহতরা হলেন,মেহেরচণ্ডী এলাকার হাসমত আলীর ছেলে হাসান (২৬) ও মনিরুল ইসলামের ছেলে আকাশ (২০)। আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা দু'জনই স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে মেহেরচণ্ডীর নজিরের মোড়ে বসে আড্ডা দিচ্ছিলেন হাসান ও আকাশ। এসময় ৬ থেকে ৭ দুর্বৃত্ত এসে দু'জনকে এলোপাথারি কুপিয়ে তাদের ফেলে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আকাশকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং অপারেশন থিয়েটারে হাসানের শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রপাচার চলছে বলে জানা গেছে।
মতিহার থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে এ ব্যপারে জানা যায়নি। তবে তদন্ত চলছে।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে ২ যুবলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় দুই যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার নজিরের মোড়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ২ কর্মীকে কুপিয়ে আহত করা হয়।