[b]ময়মনসিংহ:[/b] ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেলতলীতে বাস খাদে পড়ে ৫ জন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় যাত্রীবাহী বাসটি অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, বাসটি শেরপুর থেকে গৌরীপুর এলাকায় কোনো মাজারে যাচ্ছিল।  
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী জানান,এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।