চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এতে ৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ দল রাতে সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পিরোজখালী গ্রামের মকবুল মোল্লার ছেলে আশির উদ্দীন (৫৫), শহরের মসজিদ পাড়ার আসলাম আলীর ছেলে রাসেল (৩০), মোহাম্মদ আলীর ছেলে বাধন (২৬), দোস্ত মোহাম্মদের ছেলে এজাজ (২৫), মাষ্টারপাড়ার রুহুল আমীনের ছেলে শিমুল (২৭), রেলপাড়ার খোকন মিয়ার ছেলে পাভেল (৩০) ও জীবননগর উপজেলার ঘুষিপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]