[b]ঢাকা: [/b]জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ছাড়াই জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক চলছে ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জেষ্ঠ্য সদস্য রওশন এরশাদের বাসভবনে এ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এবং দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়া সব সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও বিরাধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কী হতে পারে এবং দলটির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
শ্রেণীহীন
জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে নেই এরশাদ ও হাওলাদার
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ছাড়াই জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক চলছে ।





