শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা নির্বাচনে রিপন মাঝি (২৬) নামে একজন পোলিং এজেন্ট নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
উপজেলার ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি চালালে এমন ঘটনা ঘটে।
শরিয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহসান সাহা স্বীকার করেছেন,ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি গুলি ছোড়ে। তবে তাঁর দাবি,রিপন পুলিশের গুলিতে নিহত হননি।
নিহত রিপন আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেনের পোলিং এজেন্ট ছিলেন।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]