[b]চট্টগ্রাম:[/b] সন্ত্রাসীদের গুলিতে এক পুস্তক ব্যবসায়ী খুন হয়েছেন। তার নাম জিয়াউর রহমান (৩২)।
রোববার মধ্যরাতে সাতকানিয়ার ঘরদোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
রাত ১টার দিকে জিয়াউর রহমান বাজার থেকে তার বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।