[b]নারায়ণগঞ্জ: [/b]নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,১০-১২ জন যুবক লাঠিসোঁটা নিয়ে রাস্তায় পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ ২৩০৫০৬) পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িটি ভাঙচুরও করে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান,কীভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর ডিআইটি এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে প্রাইভেটকারে পেট্রলবোমা নিক্ষেপ
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।





