ক্ষতিপূরণের দাবিতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভবনের অবস্থান নিতে সাভার থেকে রওনা দিয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা। রোববার সকাল ১০টায় রানা প্লাজার সামনে থেকে ২ শতাধিক শ্রমিক ও তাদের স্বজনরা কয়েকটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন।
রানা প্লাজার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর ইসলাম জানান, ভবনধসের ১০ মাস পার হয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ায় প্রতিবাদ জানাতে আজ বিজিএমইএ ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের বাণিজ্যিক ভবনটি ধসে পড়ে। এতে ১ হাজার ১৩৪ জন নিহত ও ১ হাজার ৪৩৮ জন আহত হয়। এ ভবনে ৫টি পোশাক কারখানাসহ শতাধিক বিপণি ছিল। সেনাসদস্যদের হিসাব অনুযায়ী এ দুর্ঘটনায় ২৬১ জন নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পরও এখখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫৯ জন।
[b]সাভার, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]