রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যডভোকেট বলেছেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করায় আমি নির্বাচন কমিশন, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। নানা ভয়ভীতি উপেক্ষা করে ভোট দেয়ায় দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।'
বুধবার দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবসে রাত ৮টা ২০ মিনিটে রাষ্ট্রপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে নবীন ভোটার এবং নারী ভোটারদের আলাদাভাবে ধন্যবাদ দেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ  বলেন, ‘২০০৮ সালে ২৯ ডিসেম্বর তারিখে জনতার ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসে। ওই সরকার ছিল মুক্তিযুদ্ধের আদর্শের সরকার। সে সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে।’
সংবিধান সংশোধনীর বিষয়ে তিনি বলেন, ১৫তম সংশোধনীর মাধ্যমে মাহাজোট সরকার অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে।
এসময় রাষ্ট্রপতি আরো বলেন, 'এই প্রথমবারের মতো নির্বাচিত সরকার দায়িত্বে থেকে আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে'।
৯ম সংসদের প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সহিংসতার পথ বেছে নিয়েছিল বিরোধীদল।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই