এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) সকালে মানিকগঞ্জ থেকে পাশ করা ৪জন শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।
এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ফলাফলের কপি হস্তান্তর করেন। সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী নিজে ক্লিক করে রেজাল্ট অনলাইনে আপলোড করেন।
ফলাফল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি শিক্ষামানের ওপর গুরুত্বারোপ করেছেন। সরকার দেশ-বিদেশে কর্মসংস্থান প্রাপ্তির সুবিধার দিক বিবেচনায় কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পাশাপাশি মানিকগঞ্জের জেলা প্রশাসক মাসুদ করিম, মানিকগঞ্জ ১ আসনের সংসদসদস্য নাইমুর রহমান দুর্জয় ও স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গেও কথা বলেন।
ভিডিওকনফারেন্সে প্রধানমন্ত্রী মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইফতেখার ইফতি, মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিতুপর্ণা সরকার, ইসলামিয়া আলীয়া মাদ্রাসার মোহাম্মদ জামান ও জেলার একটি টেকনিক্যাল স্কুলের ছাত্র মো. আলমগীর হোসেনে সঙ্গে কথা বলেন। তাদের অভিন্দন জানান।
[b]মানিকগঞ্জ, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //কেবি[/b]
শ্রেণীহীন
শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) সকালে মানিকগঞ্জ থেকে পাশ করা ৪জন শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি





