জঙ্গী ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত খুরশিদ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।শনিবার সকাল ১১টায় গাজীপুরের কোনাবাড়ি থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে।ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা করে জঙ্গী ছিনতায়ে সে জড়িত ছিলো বলে জানায় র্যাব।
র্যাব-১ এর পরিচালক লে.কর্ণেল কিসমত হায়াৎ বলেন,আটক খুরশিদ ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিল।তাকে র্যা ব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]ঢাকা, ৩ মে (টইমনিউজবিডি.কম) // জেএ [/b]
জঙ্গী ছিনতাইয়ে জড়িত আরও ১ জন আটক
জঙ্গী ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত খুরশিদ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শনিবার সকাল ১১টায় গাজীপুরের কোনাবাড়ি থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে। ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা করে জঙ্গী ছিনতায়ে
হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ বছর আজ। দেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচিত হয়। এ হামলায় বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ইতালি, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা ছিলেন। এছাড়া হামলায় দুই পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান এবং অনেকে আহত হন। নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলাটি বিচারিক প্রক্রিয়ায় দুটি ধাপ পেরিয়েছে। এ মামলায় বিচারিক আদালতের পর হাইকোর্টে রায় হয়েছে। রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন দণ্ডিত আসামিরা, যা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে চার জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে গত ৭২ ঘণ্টায় অভিযানে আরো ২১ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি ওই এলাকায় এক সশস্ত্র হামলায় সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়।
জঙ্গি নাটক সাজিয়ে ৭ মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
জঙ্গি নাটক সাজিয়ে ২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে সাতজনকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩ জন দেশে ফিরেছেন : আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফেরত আসার তথ্য দিয়েছেন তিনি।
















