চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবং নগরীর হামজারবাগে দুই যুবক খুন হয়েছে। শুক্রবার রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলার লোহাগাড়ার বটতলী স্টেশন এলাকার কাজীরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওসমান নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহজাহান জানান,বিকাল সাড়ে ৫টার দিকে লোকমান নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে ওসমান আহত গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই কানু শিকদার নামে এক যুবক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির জানান, পরিবারিক বিরোধের জের ধরে আহত কানু শিকদারকে সন্ধ্যা সাড়ে ৭টায় চমেকে আনার পর তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ২ যুবক খুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবং নগরীর হামজারবাগে দুই যুবক খুন হয়েছে। শুক্রবার রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জেলার লোহাগাড়ার বটতলী স্টেশন এলাকার কাজীরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওসমান নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে





