[b]ঢাকা: [/b]মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে। তিনটি ধাপে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন করা হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। নিবন্ধিতদের মধ্যে কারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন সে ব্যাপারে লটারি হবে ১৬ জানুয়ারি। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি নিবন্ধন এবং ১৯ তারিখ লটারি করা হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নিবন্ধন করা হবে। লটারি হবে ২২ জানুয়ারি।
মালয়েশিয়া যাওয়ার রেজিস্ট্রেশনের বিষয়ে গত ১০ জানুয়ারি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাঙেস টু ইনফরমেশন) প্রকল্পের অধীনে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের তার নিজ ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করতে হবে। কোন ইউনিয়ন তথ্যকেন্দ্র কাজ চলা অবস্থায় বিকল হয়ে গেলে তার পাশের কোন ইউনিয়নের তথ্য সেবাকেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
প্রতিটি বিভাগে ৩দিনব্যাপী রেজিস্ট্রেশন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিকভাবে কম্পিউটারে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে লটারি করে ৩৪ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়া পাঠানোর জন্য চূড়ান্তভাবে ১১ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
মোট ৪০ হাজার টাকা খরচে শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন। একপথে বিমান ভাড়ার জন্য শ্রমিকদের খরচ হবে ৩১ হাজার পাঁচশ টাকা। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন হাজার পাঁচশ টাকা, ভিসা ফি এক হাজার একশ টাকা, কল্যাণ ফি ২৫০ টাকা, ওরিয়েন্টেশন ট্রেনিং এক হাজার টাকা, নন-জুডিশিয়াল স্ট্যাম্প তিনশ টাকা, সার্ভিস চার্জ দুই হাজার টাকা, আয়কর দুইশ টাকা এবং বিবিধ খরচ হিসেবে ১৫০ টাকা ধরা হয়েছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
মালয়েশিয়া যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু
ঢাকা: মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে। তিনটি ধাপে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















