চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ। সংগঠনটির ২ পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ থামাতে গিয়ে রোষাণলে পড়েন তিনি।
সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের উভয় পক্ষের আরও ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ শিক্ষার্থীরা জানান,সকাল ১১টার দিকে মন্ত্রী মোশাররফ হোসেন এমপির গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগের ২গ্রুপের নেতাকর্মীদের মাঝে নিজামপুর কলেজ ক্যাপাসে সংঘর্ষ হয়।
কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে একপক্ষের কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী তাকে কুপিয়ে আহত করে। সংঘর্ষে ছাত্রলীগের আরও ৮ নেতাকর্মী আহত হয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ হোসেন জানান,কলেজে ছাত্রদের মধ্যে একটু সমস্যা হয়েছে। সেটা নিয়ে এখনও ঝামেলার মধ্যে আছি। বিস্তারিত পরে জানাবো।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
অধ্যক্ষকে কুপিয়েছে ছাত্রলীগ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ। সংগঠনটির ২ পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ থামাতে গিয়ে রোষাণলে পড়েন তিনি।