সাভারে বরযাত্রী বহরের ১০টি গাড়িসহ ১৫টি গাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ঘটনায় বরসহ আহত হয়েছে ১০ ব্যক্তি।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের ছাগল খামার উন্নয়ন প্রকল্পের গেটের সামনে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার গৃহিণী আড়তি সাহা জানান, আমরা আশুলিয়ার রুস্তমপুর এলাকার নারায়ন সাহার বাড়ি থেকে বর রনি সাহাকে নিয়ে আড়াপাড়া যাচ্ছিলাম। সিএন্ডবি-আশুলিয়ার সড়কে ডেইরী গেটের সামনে পৌঁছলে ৩০-৪০ জনের একদল ডাকাত আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতরা আমার শরীরে থাকা ১০ ভরি স্বর্ণ মোবাইল ফোনসহ বর ও কনের যাবতীয় গহনাসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে ডাকাতরা ডেইরী ফার্মের ভিতর দিয়ে পালিয়ে যায়।
সাভার থানার ওসি (তদন্ত) দীপক কুমার সাহা জানান, সোমবার রাত ১১টায় সাভার পৌর এলাকার আড়াপাড়া থেকে কনে নিয়ে বর পক্ষ আশুলিয়ার রুস্তমপুর হিন্দুপাড়ায় যাচ্ছিলেন। পথে কলমা এলাকায় বরযাত্রার গাড়ি ডাকাতের কবলে পড়ে। বাধা দিলে ডাকাতের অস্ত্রের আঘাতে বরসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৩০ মিনিটব্যাপী ডাকাতির পর ডাকাতদল অস্ত্র উঁচিয়ে স্থান ত্যাগ করে। পরে পুলিশ বর যাত্রার গাড়িবহর রুস্তমপুর হিন্দু পাড়ায় পৌঁছে দেয়।
শ্রেণীহীন
সাভারে বরযাত্রী বহরে গণডাকাতি, আহত ১০
সাভারে বরযাত্রী বহরের ১০টি গাড়িসহ ১৫টি গাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ঘটনায় বরসহ আহত হয়েছে ১০ ব্যক্তি।





