সাতক্ষীরায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে সভাপতি ও অধ্যাপক মহিবুল্লাহ মোড়লকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কাউন্সিলর ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে পার্টির ৭ম জেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু  জানান, পার্টির ৭ম জেলা সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে ১৪ জনের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। একজনকে পরে কো-অপ্ট করা হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সাবীর হোসেন, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, অধ্যাপক ময়নুল হাসান, স্বপন কুমার শীল, আব্দুল জলিল মোড়ল, সরদার রফিকুল ইসলাম, আব্দুর রউফ, নাসরিন খান লিপি, পাল শুভাশীষ, আল মাহমুদ পলাশ, মফিজুল হক জাহাঙ্গীর ও নির্মল কুমার সরকার।
এছাড়া পার্টির নিয়ম অনুযায়ী জেলা কমিটির নির্বাচিত সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন- অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবীর হোসেন, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও অধ্যাপক ময়নুল হাসান।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]