[b]ঢাকা: [/b]রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।