পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। পিরোজপুরের বাকি তিনটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য না করলেও জিয়ানগরের বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন। ভোট গ্রহণ খুবই ধীরে হচ্ছে বলে অভিযোগ করেন লাইনে দাড়িয়ে থাকা ভোটাররা।
জিয়ানগরের কলারণ চন্দিপুর হাইস্কুল, ভবানীপুর কেন্দ্র, ইন্দুরকানী জিয়া নগর ডিগ্রী কলেজ, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বাড়ইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্র ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
সকাল সাড়ে ১০টায় পর্যন্ত কলারণ চন্দিপুর হাইস্কুলের ৮টি বুথে ৪৯০ জন ভোট দিয়েছে। এ কেন্দ্রে ২৪১৭ ভোটার রয়েছে। ভবানীপুর কেন্দ্রে ৩টি বুথে যথাক্রমে ভোট পড়েছে ৮০, ৮৭, ৬৭টি। ইন্দুরকানী জিয়া নগর ডিগ্রী কলেজ কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে বুথ ভেদে ৩০-৩৫টি ভোট।
এ ব্যাপারে জানতে চাইলে ভবানীপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অনিরুদ্ধ টাইম নিউজবিডিকে জানান, সকাল ১০টা পর্যন্ত ৮টি বুথে ৪০০ ভোট পড়েছে। এ কেন্দ্রে ২১’শ ভোট রয়েছে।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন- ১৯ দল সমর্থিত প্রার্থী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী (দোয়াত-কলম), আওয়ামী লীগ সমর্থিত আবদুল খালেক গাজী (আনারস) এবং জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) মশিউর রহমান মঞ্জু (মোটরসাইকেল)[b]
পিরোজপুর, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
পিরোজপুরের জিয়ানগরে দীর্ঘ লাইন