ময়মনসিংহের গৌরীপুরে ও মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ৬টি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
গৌরীপুরের ৩টি কেন্দ্রে শুধু ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এবং মুক্তাগাছার ৩টি কেন্দ্রে ৩টি পদে ভোটগ্রহণ চলছে।
এর আগে ১৫ মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ২প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে বন্ধগোয়ালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহীদ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাটি তেরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ আহসান জানান,স্থগিত এ ৩ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮ থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হার-জিত নির্ধারণ হলেও ৩টি ভোটকেন্দ্রে স্থগিত হওয়ায় ঝুলে আছে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জয়-পরাজয় নির্ধারণ।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার দূররে শাহওয়াজ বলেন, গোলযোগের কারণে গত ১৫ মার্চ উপজেলার ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শালিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোল্ট্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এখানে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
শ্রেণীহীন
গৌরীপুর ও মুক্তাগাছায় পুন:ভোটগ্রহণ চলছে
ময়মনসিংহের গৌরীপুরে ও মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ৬টি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত





