[b]ঢাকা:[/b]দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত আট আসনের ৩৯২ কেন্দ্রের ভোটগ্রহণকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার সকাল ১১টায় আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি বিশ্বস্ত সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠনো হয়েছে বলে ঐ সূত্র জানিয়েছে।
বৈঠকে নির্বাচন কমিশনার,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি,সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অব ষ্টাফ,পুলিশ,বিজিবি,আনসার,এনএসআই,ডিজিএফআই,ডিবি ও কোস্টগার্ডসহ সব ফোর্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ২৬ তারিখ ইসির সিদ্ধান্ত স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল সেনাবাহিনী। নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশের পর আজ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে ছয় জেলায় আট আসনের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলায় ১৮ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে।
উল্লেখ্য,৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রেণীহীন
স্থগিত আট আসনের নির্বাচন বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত আট আসনের ৩৯২ কেন্দ্রের ভোটগ্রহণকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি





