সিলেট জেলা ও মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মহানগর পুলিশের আওতাধীন ছয় থানায় পুলিশ ১৪ জন ও জেলা পুলিশের অন্তর্ভুক্ত ১১ থানায় ১৮ জনকে আটক করেছে।
মহানগরীর মধ্যে কোতোয়ালী থানা ছয়জন, জালালাবাদ থানা দু’জন, বিমানবন্দর থানা একজন, দক্ষিণ সুরমা থানা তিনজন, মোগলাবাজার থানায় একজন ও শাহপরাণ থানা পুলিশ একজনকে আটক করে। এদের মধ্যে শিবিরের চার কর্মী রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]





