বিএনপি কর্মী নিহতের ঘটনায় ১৯ দলীয় জোটের ডাকা চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন জেলা বিএনপির সভাপতি ও ১৯ দলীয় জোটের সমন্বয়ক অধ্যাপক শাজাহান মিয়া।
শিবগঞ্জ চত্বরে শহীদ মিনারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সময় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনায় সুজন (১৮) নামে এক বিএনপি কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
এ সময় জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শামসুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপির সদস্য সাদিউল হক রঞ্জুসহ অনেকে উপস্থিত ছিলেন।
[b]চাঁপাইনবাবগঞ্জ, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]