ভোটকেন্দ্র দখলের অভিযোগে পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এলি জামান এবং স্বতন্ত্র প্রার্থী শাহনাজ পারভীন শানু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার দুই প্রার্থী তাদের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ৫৪টি কেন্দ্রের মধ্যে সবক’টি দখল করে নিয়েছে।
বিএনপি সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর কোন পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এছাড়াও  স্বতন্ত্র প্রার্থী শাহনাজ পারভীন শানু  অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে।
[b]পিরোজপুর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]