গাজিপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। যাত্রীবাহী ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারীরা।
স্থানীয়রা জানান, ট্রলারটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল। ট্রলারটি কালীগঞ্জের জামালপুর থেকে নরসিংদীর পলাশে যাচ্ছিলো। ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন বিভিন্ন নৌকা ও ট্রলার দিয়ে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। অনেকে সাঁতরেও তীরে ওঠেন।
তারা আরো জানায়, প্রাণ কোম্পানির মালিকানাধীন ওই ট্রলারের যাত্রীরা সবাই প্রাণ কোম্পানির শ্রমিক।
কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, সকালে কালিগঞ্জ উপজেলার জামালপুর থেকে ট্রলারটি নরসিংদীর পলাশ এলাকার প্রাণ কোম্পানির কারখানায় যাচ্ছিল। শীতলক্ষ্যা নদীর মাঝখানে আসলে হঠাৎ ট্রলারটি পানিতে ডুবে যায়। এ ঘটনায় হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।
[b]গাজিপুর,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি; নিহত ১
গাজিপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। যাত্রীবাহী ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারীরা





