[b]ঢাকা:[/b] আগামীকাল (বৃহস্পতিবার) দেশের ছয়টি জেলার সাতটি সংসদীয় আসনের স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ৩৯২টি স্থগিত কেন্দ্রের ভোটাররা এ ভোটাধিকার প্রয়োগ করবেন। কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গত ১১ জানুয়ারি এনইসি সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন।
কেন্দ্র হিসাবে দিনাজপুর-৪ আসনের ৫৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা এক লক্ষ ৩৪ হাজার ৯১৯ জন। গাইবান্ধা-১ আসনে ৫৪ কেন্দ্রে এক লক্ষ ৩৮ হাজার ১৩৩ জন। গাইবান্ধা-৩ আসনে ৮০টি কেন্দ্রে দুই লক্ষ ২৪ হাজার ৩০২ জন। গাইবান্ধা-৪ আসনে ৭২টি কেন্দ্রে দুই লক্ষ ৭৭ জন। বগুড়া-৭ আসনে ৪৬ কেন্দ্রে এক লক্ষ ১৫ হাজার ৮৬৫ জন। যশোর-৫ আসনে ৬০ কেন্দ্রে এক লক্ষ ৩৯ হাজার ২৯৬ জন। লক্ষীপুর-১ আসনে ২১ কেন্দ্রে ৫০ হাজার ২৭৯ জন।
নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ৩০ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে।
৫ জানুয়ারি নির্বাচনে বিরোধী দলের প্রতিরোধের মুখে উল্লেখিত আসনগুলোতে নির্বাচন স্থগিত হয়ে যায়।
শ্রেণীহীন
স্থগিত সাত সংসদীয় আসনে নির্বাচন কাল
আগামীকাল (বৃহস্পতিবার) দেশের ছয়টি জেলার আটটি সংসদীয় আসনের স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ৩৯২টি স্থগিত কেন্দ্রের ভোটাররা এ ভোটাধিকার প্রয়োগ করবেন।





