লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি কবির হোসেন (৩৮) নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের শাখায়েত উল্যার ছেলে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের দলীয় প্রার্থী একে এম সালাহ উদ্দিন টিপুর সমর্থক যুবলীগ নেতা কবির হোসেন বাড়ির পাশে নির্বাচনী পোস্টার লাগানোর সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করা চেষ্টা চলছে।
[b]লক্ষ্মীপুর, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা নিহত