বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুতে শোক প্রস্তাব এনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৩৫তম কার্যদিবসের বৈঠক শুরু হয়েছে।  
বুধবার বিকেল ৫টা ৮মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
এর আগে মঙ্গলবার ৩৪তম কার্য দিবস শেষে রাত ৮টা ১৯ মিনিটে সংসদের বৈঠক বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।
বুধবার অধিবেশনের শুরুতেই সদ্য প্রয়াত সরকার দলীয় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে।
২৯ জানুয়ারি শুরু হওয়া দশম সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]