চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় কিটকো ফার্ণিচার কমপ্লেক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কালুরঘাট বিএফআইডিসি রোডে অভিজাত ফার্ণিচারের দোকানটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোর ৫টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর সাহেদুর রহমান।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ মূল্যবান বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র পুড়ে গেছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]