জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত কনস্টেবল আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার দুইজন, পাঁচবিবির তিনজন, কালাইয়ের একজন এবং আক্কেলপুর উপজেলার দুইজন রয়েছেন।
এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান  জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহফুজুর রহমান।
[b]জয়পুরহাট,২৩ জানুয়ারি(টাইমনিউজ বিডি)/এফএ[/b]