নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সাতজন কর্মকর্তার পদোন্নতি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। ২০০৩ সালের একটি রিটের ভিত্তিতে বৃহস্পতিবার এ আদেশ দেয় কোর্ট।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে জানা যায়, ২০০৩ সালে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের সাত কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলে মাঠ পর্যায়ের এক কর্মকর্তা পদোন্নতির বৈধতা চেয়ে হাইকোর্টে রিট করেন।
তৎকালীন পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান এ পদোন্নতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। যার রিট পিটিশন নং ৪৯৪২/০৩। এতে ইসি সচিব, পিএসসি, ইসির সহকারী সচিব (প্রশাসন) ও পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তাসহ মোট ১৩ জনকে বিবাদি করা হয়।
রিটের ৭২ টি শুনানি শেষে হাইকোর্ট এ কর্মকর্তাদের পদোন্নতি অবৈধ ও বাতিল বলে ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তাই এখন কিছু বলা যাচ্ছে না।
পদোন্নতি অবৈধ ঘোষিত কর্মকর্তারা হলেন- উপ-সচিব আবুল কাশেম, সিনিয়র সহকারী সচিব ফজলুল হক, সামছুদ্দিন আহমেদ, মোস্তফা ফারুক, ফরহাদ আহমেদ খান, আব্দুল বাতেন ও তারেক চন্দ্র গায়েন।
ফজলুল হক ও সামছুদ্দিন আহমদ অবসরে যান এবং তারেক চন্দ্র গায়েন স্বেচ্ছায় অবসরে যান। বাকি ৪জন ইসি সচিবালয়ে কর্মরত রয়েছেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]