বাড়ী ফেরার পথে কালিহাতা উপজেলার এ্যালেঙ্গা থেকে নিখোঁজ হয়েছেন এক ব্যবসায়ী। ৪ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি এখনো।
নিখোঁজ ব্যবসায়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুরহাট এলাকার আলু ব্যবসায়ী তারাজুল ইসলাম (৪৫) । তিনি উত্তর বৃঞ্চপুর ঘোনাপাড়া গ্রামের আব্দুল মজিদ এর পুত্র।
৮ মে বৃহস্পতিবার এক ট্রাক আলু নিয়ে ময়মনসিংহ যান। সেখানে আলু ব্যবসায়ী সেলিম, জালাল রাজার আড়তে আলু বিক্রি করে লক্ষাধিক টাকা নিয়ে শুত্রুবার সন্ধ্যায় পার্বতীপুরের উদ্দেশে রওয়ানা দেন।
পথিমধ্যে কালিহাতা উপজেলার এলেঙ্গা থেকে রাত সাড়ে ৯টায় মুটোফোনে ছেলে ইলিয়াস আহাম্মেদ এর সঙ্গে কথা বলেন তারাজুল। তারপর থেকে তারাজুলের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহের আলু ব্যবসায়ী সেলিম, জালাল, জয়নাল, রাজা, মোবারক কেউ জানেনা তারাজুলের খোঁজ।
কালিহাতার এলেঙ্গা থেকে ব্যবসায়ী তারাজুল ইসলাম নিখোঁজ হলেও ময়মনসিংহে মামলা করতে বলেন কালিহাতা থানার ওসি মনির হোসেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]/[b]/এএইচ[/b]
শ্রেণীহীন
এ্যালেঙ্গা থেকে ব্যবসায়ী নিখোঁজ
বাড়ী ফেরার পথে কালিহাতা উপজেলার এ্যালেঙ্গা থেকে নিখোঁজ হয়েছেন এক ব্যবসায়ী। ৪ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি এখনো। নিখোঁজ ব্যবসায়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর





