[b]চট্টগ্রাম:[/b] জেলার ফটিকছড়ি থেকে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির নাজিরহাটসহ আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফটিকছড়ি থানা পুলিশ জানান,  বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে মাত্র একশ গজ দূরে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালকসহ তিনজন।
এসময় একটি সিএনজি অটো রিকশায় আগুন দেয়ার পাশাপাশি সাতটি গাড়িও ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার রাতভর নাজিরহাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে ১৬ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।