ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে সোমবার বিকাল ৫টায় বাস চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন,উপজেলার রহিতপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার স্ত্রী কমলা বেগম (২৭) ও মেয়ে রজিনা (২)।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক জানান, বিকালে উপজেলার কদিম ধল্লা কাটোরা এলাকায় কমলা বেগম তার দুই বছরের মেয়েকে নিয়ে মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। পরে নিহতদের উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে রাখা হয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মির্জাপুরে বাস চাপায় মা-মেয়ে নিহত
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে সোমবার বিকাল ৫টায় বাস চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন,উপজেলার রহিতপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার স্ত্রী কমলা বেগম (২৭) ও মেয়ে রজিনা (২)।