[b]চট্টগ্রাম: [/b]জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।
পুলিশের চলমান অভিযান এবং বৃহত্তর চট্টগ্রামে শিবিরের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়া এবং মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি  পোড়ানোর একাধিক মামলা রয়েছে। আটককৃতরা ৪জনই শিবির কর্মী। তারা হলেন সাইফুল, রুবেল, মাহবুব ও সোহেল।
অন্যদিকে, সাতকানিয়া ও লোহাগাড়া থেকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাজালিয়া চুনতি এলাকা থেকে তিন জামায়াত কর্মীকে আটক করেছে।