গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শাহাজাদি খাতুন আদুরী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহাজাদি খাতুন উপজেলার ঢোলভাঙ্গা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও ঢোলভাঙ্গা গ্রামের শাহারুল মিয়ার মেয়ে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি টাইমনিউজবিডি'কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে নিজ শয়ন ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো শাহাজাদির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শাহারুল মিয়া বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান তিনি।
[b]ঢাকা, ০৬ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]