জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীসহ ১১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বগুড়া সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএমের নির্দেশনায় পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বগুড়া সদর থানায় ৪২ জন (জামায়াত ২, শিবির ২), শিবগঞ্জ থানায় ১৮, সোনাতলা থানায় ৬, গাবতলী মডেল থানায় ৪, সারিয়াকান্দি থানায় ৩, ধুনট থানায় ৫, শেরপুর থানায় ৪, নন্দীগ্রাম থানায় ২, আদমদীঘি থানায় ৩, দুপচাঁচিয়া থানায় ৮, কাহালু থানায় ৮, শাজাহানপুর থানায় ৭ ও ডিবি পুলিশের হাতে ২ জন গ্রেফতার হন।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৩ হাজার টাকা মূল্যের ২৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সব ঘটনায় বিভিন্ন থানায় মাদক আইনে ৭টি ও চোরাচালান আইনে ৩টি মামলা দায়ের করা হয়।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই