নারায়ণগঞ্জে বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৫৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।এছাড়া ঢাকামুখী বিভিন্ন যানবাহন তল্লাশি করেও আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে।এছাড়া ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে নাশকতা করতে পারে এমন আশঙ্কাতে কিছু স্থানে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটের ফতুল্লার পঞ্চবটি এলাকাতে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে আরো ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের বেশীরভাগই মুন্সীগঞ্জ এলাকার নেতাকর্মী। এ ছাড়া আরো দুটি বাস আটক করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। ওই সমাবেশে বিভিন্ন জেলা হতে লোকজন যাবে এটাই স্বাভাবিক। কিন্তু সে পথ বন্ধ করতে পুলিশ প্রশাসন বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে চরমভাবে গণতন্ত্র লঙ্ঘন করছে।
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে বিএনপির আটক-৫৯
নারায়ণগঞ্জে বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৫৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান





